Our
Portfolio.
Explore 4Beats Limited projects across Android apps and web applications.
Discuss Your ProjectSelected digital
products.
Browse available projects by application category.
প্রতিবন্ধিতা তথ্য সিস্টেম
প্রতিবন্ধিতা জীবনের একটি অংশ। সব প্রতিবন্ধিতা দৃশ্যমান নয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধিতা দৃষ্টিশক্তিও নয়। বরং বিভিন্ন ক্ষেত্রে অস্থায়ী প্রতিবন্ধিতা দেখা যায়। বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে মর্মে ধারণা করা হয়। প্রতিবন্ধীব্যক্তিবর্গের মধ্যে বেশিরভাগই দরিদ্র শিকার তথা নিম্নআয়ভুক্ত যা বিভিন্ন গবেষণায় এতৎসংক্রান্ত তথ্য লক্ষ্য করা যায়। প্রতিবন্ধী জনগোষ্ঠীর দারিদ্র্য নিরসন ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবী। দারিদ্র্য নিরসন ও জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজন তাদের উপযোগী চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে লক্ষাভিত্তিক পরিকল্পিত কার্যক্রম গ্রহণ। এই লক্ষ্য প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্ণয়সহ জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী 'প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি' গ্রহণ করা হয়। দেশব্যাপী প্রসারের পূর্বে পদ্ধতিগত কার্যকারিতা নির্ণয়ের লক্ষ্যে পাইলটভিত্তিতে এ জরিপ মে ২০১২ এ শুরু হয়। ২০১১-২০১২ অর্থ বছরে পাইলটভিত্তিতে গোপালগঞ্জ জেলা এবং জামালপুর সদর, বরুড়া (কুমিল্লা), পবা (রাজশাহী), মোড়েলগঞ্জ (বাগেরহাট), বরিশাল সদর, চুনারুঘাট (হবিগঞ্জ) ও ফুলবাড়ি (দিনাজপুর) উপজেলা সর্বমোট ১২ টি উপজেলা ও দুইটি ইউসিডিতে জরিপ কাজ সম্পন্ন করা হয়। ২০১২-১৩ অর্থবছরে পাইলটভিত্তিতে জরিপ পরিচালিত উপজেলা বাতীত দেশের অবশিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। ১ জুন ২০১৩ থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয় এবং ১৪ নভেম্বর ২০১৩ প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়। ২০১৩-১৪ অর্থবছর স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ডাক্তার এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের কনসালটান্ট কর্তৃক জরিপের আওতাভুক্ত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নিরূপণের কাজ শুরু হয়। ওয়েব : www.dis.gov.bd
View Detailsক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি ২০১৩-১৪ অর্থ বছর হতে চালু হয়েছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত গরীব রোগীদের সনাক্ত করে সমাজসেবা অধিদফতরের জনবল, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতায় নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রণয়নপূর্বক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত গরীব রোগীদের জন প্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হারে বাজেট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে আক্রান্ত রোগীর পরিবারের ব্যয়ভার বহনে এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হয়। ওয়েব : welfaregrant.gov.bd
View Detailsবাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ৬ টি আদিপেশা যেমন: কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাসা-পিতল পণ্য প্রস্তুতকারীদের নিয়ে কাজ করে। এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীর জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বেকারত্ব দূর করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি ও তাদের পণ্য রপ্তানি করা। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা। আর্থিক সম্পৃক্তির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্তকরণ। তাদের পেশার টেকসই উন্নয়নের জন্য দক্ষতাবর্ধক প্রশিক্ষণ প্রদান। এই প্রকল্পের আওতায় দুই ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়ঃ ১। সফটস্কিলস (উদ্যোক্তা প্রশিক্ষণ) ২। এপ্রেন্টিসশীপ প্রশিক্ষণ। সংশোধিত প্রকল্প দলিল অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর ২৩৩৪৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে জানুয়ারি ২০২০ পর্যন্ত ২০ টি জেলার ১০২ টি উপজেলা/পৌরসভা ১৭২২৩ জনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। ওয়েব : prantikdss.gov.bd
View Detailsহিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি
পিছিয়ে পড়া হিজড়া এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত হচ্ছে। হিজড়া এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচি যার আওতায় রয়েছে বিশেষ ভাতা কার্যক্রম, শিক্ষা উপবৃত্তি কার্যক্রম ও আর্থ-সামাজিক প্রশিক্ষণ কার্যক্রম।
View Detailsঅনলাইন পণ্য
বর্তমানে আলোচিত একটি শব্দ ই-কমার্স যা প্রায়ই লোকমুখে আওড়াতে শোনা যায়। এটি বর্তমানে পণ্য, তথা ও সেবা দ্রুত সময়ে মানুষের কাছে পৌঁছাতে জোরালো ভূমিকা রেখে চলেছে। তাই একে ইলেকট্রনিক কমার্সও বলা হয়ে থাকে। যেহেতু ই-কমার্স সময় ও দূরত্ব সীমাবদ্ধতা ছাড়াই পণ্য ও সেবা প্রদানের অপার সম্ভাবনাময় এক প্লাটফর্ম তাই একে সঠিকভাবে কাজে লাগানোর অভিপ্রায় থেকেই আমাদের এই উদ্যোগটি নেয়া। সে লক্ষ্যেই কাজ করে চলেছে onlineponno.com। চলমান জীবনের শত ব্যস্ততার ফাঁকে মানুষ যেন ঘরে বসে স্বচ্ছন্দ, হালাল পণ্যটি সহজে সংগ্রহ করতে পারে এমন লক্ষ্য নিয়েই "অনলাইন পণ্য" যাত্রা শুরু করেছে। ওয়েব : onlineponno.com
View DetailsLet’s create something
valuable together.
Talk with the 4Beats team about your software requirements.
Contact Us